দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি ম্যানহোল থেকে দীর্ঘদিনের পুরোনো একজন মানুষের কঙ্কালের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের পেছনের একটি ম্যানহোলের ভেতর থেকে এসব কঙ্কালের অংশ উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা জানান, হাসপাতালের লোকজন বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের অংশগুলো উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অংশগুলোর মধ্যে মাথার খুলি ও বুকের খাঁচার অংশ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অনেকদিন আগে পচে কঙ্কালে পরিণত হয়েছে। তবে এটি পুরুষ না মহিলা, বয়স কত বা মৃত্যুর সময়কাল—এ বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যায়নি।
পরিদর্শক সঞ্জয় সাহা বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কঙ্কালের অংশগুলো ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির কাছে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/অ